Skip to content

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১

ধারা ৩২হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি

বলবৎ

ধারা ৩২

32. হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে নিম্নরূপ সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন উপ-উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে উপাচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন শিক্ষক; (গ) যুগ্মসচিব (হাসপাতাল), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ঘ) জেলা প্রশাসক, খুলনা; (ঙ) রেজিস্ট্রার; চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এইরূপ ২ (দুই) জন সিন্ডিকেট সদস্য; (ছ) পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর; (জ) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ঝ) নার্সিং সুপারিনটেনডেন্ট অব হাসপাতাল; (ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং ট) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল), যিনি ইহার সচিবও হইবেন। (২) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির যে কোনো মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন। (৩) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :- (ক) হাসপাতাল পরিচালনা; (খ) হাসপাতালের কর্মচারীদের দায়িত্ব বণ্টন, নিয়ম শৃঙ্খলা নিশ্চিতকরণ ও তত্ত্বাবধান; (গ) হাসপাতালের রোগীদের সেবার নিশ্চয়তা বিধান; (ঘ) ঔষধপত্র, এম.এস.আর. সরবরাহ ও বিতরণ নিশ্চিতকরণ; (ঙ) রোগীর পথ্য ও খাদ্য সরবরাহকরণ; চ) হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিবীক্ষণ; (ছ) হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ; এবং (জ) পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

End of ধারা ৩২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১