খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১
ধারা ৪বিশ্ববিদ্যালয় স্থাপন
বলবৎ
ধারা ৪
4. বিশ্ববিদ্যালয় স্থাপন (১) এই আইনের বিধান অনুযায়ী খুলনা মহানগরীতে বা সরকার কর্তৃক নির্ধারিত খুলনা জেলার অন্য কোনো স্থানে [খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়] নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সমন্বয়ে [খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়] নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে। (৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।