Skip to content

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১

ধারা ৪০বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি

বলবৎ

ধারা ৪০

40. বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি (১) এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, নার্সিং এ স্নাতক ও স্নাতকোত্তর এবং অন্যান্য পাঠক্রমে শিক্ষার্থী ভর্তি, অ্যাকাডেমিক কাউন্সিলের ভর্তি কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা দ্বারা পরিচালিত হইবে। (২) বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো মেডিক্যাল কলেজ বা সমপর্যায়ের কোনো চিকিৎসা প্রতিষ্ঠান হইতে স্নাতক পর্যায়ের কোনো ডিগ্রি না থাকিলে কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হইতে পারিবেন না।

End of ধারা ৪০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১