Skip to content

খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১

ধারা ৫২সংবিধি

বলবৎ

ধারা ৫২

52. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সিন্ডিকেট, আচার্যের অনুমোদনক্রমে, সংবিধি দ্বারা নিম্নরূপ সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করিতে পারিবে, যথা :- (ক) সম্মানসূচক ডিগ্রি বা অন্য কোনো সম্মাননা প্রদান; (খ) ফেলোশিপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর নিয়োগ, পদোন্নতি, ছাঁটাই, পদবি, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলি নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন এবং উহাদের ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (ঙ) শিক্ষার্থী নিবাস প্রতিষ্ঠা ও উহার রক্ষণাবেক্ষণ; চ) কোনো বিদ্বান ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে স্বীকৃতির পদ্ধতি; (ছ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর কল্যাণার্থে, সরকারি নিয়মানুযায়ী, অবসর ভাতা, যৌথ বিমা, কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠন; (জ) জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিদের সম্মানে অধ্যাপক (চেয়ার) পদ প্রবর্তন; (ঝ) ডিপ্লোমা ডিগ্রি বা সার্টিফিকেট প্রদান; (ঞ) শিক্ষাদানকারী কর্তৃপক্ষ নির্ধারণ; ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাঁটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; ঠ) শিক্ষক ও গবেষকদের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ; (ড) নূতন অনুষদ, বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ; ঢ) অ্যাকাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; ণ) পি.এইচ.ডি. ডিগ্রির জন্য গবেষণার বিষয় নির্ধারণ; (ত) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ; (থ) নির্বাচন কমিটি গঠন এবং উহার কার্যাবলি নির্ধারণ; (দ) নার্সিং এ স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠক্রমে ভর্তি এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়; ধ) বিভিন্ন কমিটি গঠন; এবং (ন) এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্য যেই কোনো বিষয়।

End of ধারা ৫২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আইন, ২০২১