ধারা ১৪লবণ কারখানার জন্য আয়োডিনের সরবরাহ নিশ্চিতকরণ
বলবৎ
চতুর্থ অধ্যায় লবণ উৎপাদন, পরিশোধন, আয়োডিনযুক্তকরণ, ইত্যাদি
ধারা ১৪
14. লবণ কারখানার জন্য আয়োডিনের সরবরাহ নিশ্চিতকরণ (১) সরকার, জাতীয় লবণ কমিটির সুপারিশ অনুযায়ী, লবণ পরিশোধনাগার ও আয়োডিনযুক্তকারী কারখানার জন্য প্রয়োজনীয় পরিমাণ আয়োডিনের সরবরাহ নিশ্চিত করিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, সরকার এতদ্বিষয়ে কার্যক্রম রহিয়াছে এইরূপ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি খাতের সহায়তা গ্রহণ করিতে পারিবে।