Skip to content

আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১

ধারা ৩৪গুণগতমান নিশ্চিত না করিয়া লবণ পরিশোধন করিবার দণ্ড

বলবৎএকাদশ অধ্যায় অপরাধ ও দণ্ড

একাদশ অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৩৪

34. গুণগতমান নিশ্চিত না করিয়া লবণ পরিশোধন করিবার দণ্ড (১) এই আইন বা তদধীন প্রণীত বিধির বিধান অনুযায়ী নির্ধারিত গুণগতমান নিশ্চিত না করিয়া কোনো ব্যক্তি লবণ পরিশোধন করিবেন না। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ১০(দশ) লক্ষ টাকা অর্থদণ্ড, কিন্তু ২০(বিশ) হাজার টাকার নিম্নে নহে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৩৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১