Skip to content

আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১

ধারা ৩৯ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে লবণ বিক্রয় বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণকে প্রতারিত করিবার দণ্ড

বলবৎএকাদশ অধ্যায় অপরাধ ও দণ্ড

একাদশ অধ্যায় অপরাধ ও দণ্ড

ধারা ৩৯

39. ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে লবণ বিক্রয় বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণকে প্রতারিত করিবার দণ্ড (১) কোনো ব্যক্তি- (ক) এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো ভোজ্য লবণ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করিবেন না; বা (খ) ভোজ্য লবণ বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা তথ্যসম্বলিত বিজ্ঞাপন তৈরি বা প্রচার করিবেন না। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১(এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা, কিন্তু ৫,০০০(পাঁচ হাজার) টাকার নিম্নে নহে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

End of ধারা ৩৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১