Skip to content

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১

ধারা ১৪জরিমানার অর্থ আদায়

বলবৎ

ধারা ১৪

14. জরিমানার অর্থ আদায় (১) কোনো এজেন্সির উপর আরোপিত জরিমানার অর্থ নগদ অর্থে আদায়যোগ্য হইবে, তবে অনুরূপভাবে জরিমানার অর্থ আদায় করা সম্ভব না হইলে সমপরিমাণ অর্থ উক্ত এজেন্সি কর্তৃক জামানত হিসাবে প্রদত্ত অর্থ হইতে কর্তন করা যাইবে। (২) উপ-ধারা (১) এর অধীন জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা সম্ভব না হইলে উহা Public Demands Recovery Act, 1913 (Bengal Act)(Act No. III of 1913) এর অধীন সরকারি পাওনা হিসাবে আদায়যোগ্য হইবে। (৩) এই ধারার অধীন আদায়কৃত বা জামানত হইতে কর্তনকৃত বা সরকারি পাওনা হিসাবে আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করিতে হইবে।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১