Skip to content

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১

ধারা ১৭আপৎকালীন তহবিল

বলবৎ

ধারা ১৭

17. আপৎকালীন তহবিল (১) সরকার, কোনো দৈব-দুর্বিপাক, মৃত্যু, দুর্ঘটনা, হজযাত্রীদের সেবা প্রদানের জন্য উদ্ভূত আকস্মিক চাহিদা পূরণ বা অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য একটি আপৎকালীন তহবিল গঠন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিতব্য আপৎকালীন তহবিলের উৎস হইবে নিম্নরূপ, যথা:― (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) হজযাত্রী কর্তৃক প্রদত্ত অর্থ; (গ) স্বীকৃত উপায়ে কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের অনুমোদনক্রমে গৃহীত বৈদেশিক অনুদান ; (ঙ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) আপৎকালীন তহবিল পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, এই আইনের অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, সরকার, তদ্‌কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, উক্ত তহবিল পরিচালনা করিতে পারিবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১