Skip to content

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১

ধারা ৯নিবন্ধন আবেদনের যোগ্যতা ও শর্তাদি

বলবৎ

ধারা ৯

9. নিবন্ধন আবেদনের যোগ্যতা ও শর্তাদি (১) কোনো ব্যক্তি এজেন্সি পরিচালনার জন্য নিবন্ধনের আবেদন করিবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি― (ক) বাংলাদেশের নাগরিক এবং মুসলিম ধর্মাবলম্বী না হন; (খ) প্রাপ্তবয়স্ক না হন; (গ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন; (ঘ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (ঙ) রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হন; (চ) নিবন্ধিত ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী, পরিচালক বা অংশীদার না হন; (ছ) হজ এজেন্সির ক্ষেত্রে অন্যূন ৪ (চার) বৎসর এবং ওমরাহ এজেন্সির ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসর ট্রাভেল এজেন্সি পরিচালনার পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন না হন; (জ) এই আইন বা বিধি দ্বারা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন না হন এবং শর্তাদি প্রতিপালন না করেন। (২) কর্তৃপক্ষ, উপ-ধারা (১) এর অধীন আবেদন যাচাই-বাছাই অন্তে সঠিক বিবেচনা করিলে, আবেদনকারীকে, নির্ধারিত পরিমাণ, জামানত প্রদানের নির্দেশনা প্রদান করিবে। (৩) কোনো এজেন্সিকে, নির্ধারিত পদ্ধতিতে, হজযাত্রী বা ওমরাহযাত্রীকে সেবা প্রদানের ঘোষণা প্রদান করিতে হইবে। (৪) নিবন্ধনপ্রাপ্ত এজেন্সির কোনো স্বত্বাধিকারী, পরিচালক বা অংশীদার কেবল একটি হজ এজেন্সি ও একটি ওমরাহ এজেন্সির নিবন্ধনপ্রাপ্তির অধিকারী হইবেন।

End of ধারা ৯. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১