Skip to content

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অভিভাবক’ অর্থ শিশুর পিতা, মাতা বা এমন কোনো ব্যক্তি যিনি Guardians and Wards Act,1890 (Act No. VIII of 1890) এর অধীনে কোনো শিশুর কল্যাণে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক (guardian); (২) ‘আপিল’ অর্থ ধারা ১৯ এ উল্লিখিত আপিল; (৩) ‘কেন্দ্র’ অর্থ শিশু দিবাযত্ন কেন্দ্র; (৪) ‘নিবন্ধন কর্তৃপক্ষ’ অর্থ ধারা ৫ এর অধীন নির্ধারিত নিবন্ধন কর্তৃপক্ষ; (৫) ‘নির্ধারিত’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৬) ‘নিবন্ধন সনদ’ অর্থ ধারা ৬ এর অধীন প্রদত্ত নিবন্ধন সনদ; (৭) ‘পরিদর্শক’ অর্থ ধারা ১৩ এর অধীন নিযুক্ত কোনো কর্মকর্তা; (৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ‘ব্যক্তি’ অর্থ যেকোনো ব্যক্তি এবং কোনো কোম্পানি, প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোনো সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১০) ‘শিশু’ অর্থ শিশু দিবাযত্ন কেন্দ্রে ভর্তির উপযুক্ত ৪ (চার) মাস বয়স হইতে ৬ (ছয়) বৎসর বয়স পর্যন্ত কোনো শিশু; (১১) ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’ অর্থ কোনো ইমারত, বাড়ি, নির্ধারিত স্থান, কক্ষ, বা কোনো আঙ্গিনা যাহাতে কোনো শিশু দিনের একটি নির্দিষ্ট সময়ে অবস্থান করে।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১