শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১
ধারা ২০নিবন্ধন সনদ ব্যতীত কেন্দ্র পরিচালনার দণ্ড
বলবৎ
ধারা ২০
20. নিবন্ধন সনদ ব্যতীত কেন্দ্র পরিচালনার দণ্ড (১) এই আইনের অধীন প্রদত্ত নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি কেন্দ্র পরিচালনা করিলে উহা হইবে একটি অপরাধ, তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা, তবে ৫ (পাঁচ) লক্ষ টাকার নিম্নে নহে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন অপরাধ পুনঃসংঘটনের ক্ষেত্রে প্রত্যেকবার অপরাধ সংঘটনের জন্য প্রথম অপরাধের দ্বিগুণ কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।