Skip to content

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১

ধারা ৪শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন

বলবৎ

ধারা ৪

4. শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন (১) এই আইন প্রবর্তনের পর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান স্বীয় ব্যবস্থাপনায়, নির্ধারিত শ্রেণির কেন্দ্র স্থাপন ও পরিচালনা করিতে পারিবে। (২) কোনো ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে কেন্দ্র স্থাপন ও পরিচালনা করিতে পারিবেন না : তবে শর্ত থাকে যে, সরকার, সংবিধিবদ্ধ সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত কোনো কেন্দ্র স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের প্রয়োজন হইবে না। (৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, জনস্বার্থে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো শ্রেণির কেন্দ্রকে নিবন্ধন সনদ গ্রহণের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১