Skip to content

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১

ধারা ৮নিবন্ধন নবায়ন

বলবৎ

ধারা ৮

8. নিবন্ধন নবায়ন (১) নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে ফি আদায় সাপেক্ষে নিবন্ধন সনদ নবায়ন করিতে পারিবে। (২) নিবন্ধন কর্তৃপক্ষ নির্ধারিত কারণে ও পদ্ধতিতে নিবন্ধন সনদ নবায়ন করিতে বা অস্বীকার করিতে পারিবে। (৩) কোনো ব্যক্তি নিবন্ধন সনদের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে উহা নবায়নের জন্য আবেদন করিতে ব্যর্থ হইলে উক্ত মেয়াদ উত্তীর্ণের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্ধারিত বিলম্ব ফি প্রদান সাপেক্ষে সনদ নবায়নের আবেদন করিতে পারিবেন। (৪) উপ-ধারা (৩) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র নিবন্ধন কর্তৃপক্ষ নির্ধারিত কারণে গ্রহণ বা প্রত্যাখ্যান করিতে পারিবে।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১