বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১
ধারা ১১তহবিল
ধারা ১১
11. তহবিল (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি বা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) তহবিলের অর্থ হইতে প্রাপ্ত লভ্যাংশ; (ঘ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (চ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান ও সম্পদ হইতে আয়; এবং (ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো তপশিলি ব্যাংকে সঞ্চয়ী বা চলতি হিসাবে ও স্থায়ী আমানত হিসাবে জমা রাখা যাইবে এবং ট্রাস্টের কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে উক্ত তহবিলের অর্থ ব্যয় করা যাইবে: তবে শর্ত থাকে যে, বোর্ডের পূর্বানুমোদনক্রমে, স্থায়ী আমানতের লভ্যাংশ হইতে সর্বোচ্চ ৫০% (পঞ্চাশ শতাংশ) অর্থ চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা যাইবে। ব্যাখ্যা।-“তপশিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank- কে বুঝাইবে। (৩) তহবিলের ব্যাংক হিসাব বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে। (৪) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো খাতে বিনিয়োগ করা যাইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১