Skip to content

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) “চলচ্চিত্র” অর্থ সেলুলয়েড, অ্যানালগ, ডিজিটাল বা টেলিভিশনসহ অন্য যে কোনো মাধ্যমে নির্মিত চলচ্চিত্র, যেমন: পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, টেলিফিল্ম, প্রামাণ্যচিত্র, কার্টুনচিত্র, অ্যানিমেশনচিত্র, ইত্যাদি অন্তর্ভুক্ত হইবে; (খ) “চলচ্চিত্র শিল্পী” অর্থ চলচ্চিত্রে অভিনয় শিল্পী ও চলচ্চিত্র নির্মাণের সহিত সংশ্লিষ্ট পরিচালক, চিত্রগ্রাহক, লাইটম্যান, নৃত্যশিল্পী, ব্যবস্থাপক, ফাইটার, রূপসজ্জা শিল্পীসহ চলচ্চিত্র নির্মাণের কাজে নিয়োজিত অন্যান্য কলা-কুশলী এবং সরকার অনুমোদিত টেলিভিশন চ্যানেল কর্তৃক নির্মিত ও টেলিভিশন চ্যানেলে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের অভিনয় শিল্পীসহ অন্যান্য কলা-কুশলীও ইহার অন্তর্ভুক্ত হইবে; (গ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঘ) “ট্রাস্ট” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট; (ঙ) “তহবিল” অর্থ ট্রাস্টের তহবিল; (চ) “পরিবার” অর্থ চলচ্চিত্র শিল্পীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং তাহার সহিত একত্রে বসবাসরত ও তাহার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল পিতা, মাতা, নাবালক ভাই এবং অবিবাহিতা, তালাকপ্রাপ্ত বা বিধবা বোন, প্রতিবন্ধী ভাই ও বোন এবং, ক্ষেত্রমত, ধর্মীয় বিধি-বিধান সাপেক্ষে, দত্তক সন্তানও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (জ) “বোর্ড” অর্থ ধারা ৭ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (ঝ) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক; এবং (ঞ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১