Skip to content

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১

ধারা ৭ট্রাস্টি বোর্ড গঠন

বলবৎ

ধারা ৭

7. ট্রাস্টি বোর্ড গঠন (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি বা যাহারা উহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) স্পিকার কর্তৃক মনোনীত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একজন সদস্য বা অন্য যে কোনো একজন সংসদ সদস্য; (ঘ) সিনিয়র সচিব বা সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; (ঙ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন মহাপরিচালক পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঝ) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন; (ঞ) সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি; (ট) সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি; (ঠ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশিষ্ট চলচ্চিত্র বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব; (ড) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ট) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময়, কারণ দর্শানো ব্যতিরেকে, উক্ত সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে অথবা উক্ত সদস্যও, যে কোনো সময়, সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) কেবল কোনো সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১