Skip to content

গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) আইন, ২০২১

ধারা ৭ট্রাস্টি বোর্ডের সভা

বলবৎ

ধারা ৭

7. ট্রাস্টি বোর্ডের সভা (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, ট্রাস্টি বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) ট্রাস্টি বোর্ডের সভা উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে উহার সদস্য-সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। (৩) চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে তদ্‌কর্তৃক মনোনীত কোনো ট্রাস্টি সভাপতিত্ব করিতে পারিবেন। (৪) ট্রাস্টি বোর্ডের সভার কোরামের জন্য অন্যূন ৩ (তিন) জন ট্রাস্টির উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৫) ট্রাস্টি বোর্ডের প্রত্যেক ট্রাস্টির একটি করিয়া ভোট থাকিবে এবং উপস্থিত ট্রাস্টিগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) আইন, ২০২১