Skip to content

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

ধারা ১১একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ১১

11. একাডেমিক কাউন্সিল (১) ইনস্টিটিউটের একটি একাডেমিক কাউন্সিল থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :¾ (ক) পরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপক; (গ) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মনোনীত চিকিৎসা শিক্ষা বিষয়ে অভিজ্ঞ একজন প্রতিনিধি; (ঘ) বোর্ড কর্তৃক মনোনীত বোর্ডের একজন সদস্য; (ঙ) বোর্ড কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (চ) ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং অনুষদ প্রধান; (ছ) একাডেমিক কো-অর্ডিনেটর, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) বোর্ড, আদেশ দ্বারা, একাডেমিক কাউন্সিলের মেয়াদ ও উহার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (৩) বোর্ড, আদেশ দ্বারা, উপযুক্ত কোনো ব্যক্তিকে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে পারিবে।

End of ধারা ১১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১