Skip to content

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

ধারা ১৩হাসপাতাল পরিচালনা কমিটি

বলবৎ

ধারা ১৩

13. হাসপাতাল পরিচালনা কমিটি (১) বোর্ড, আদেশ দ্বারা, হাসপাতাল পরিচালনার জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করিবে, যথা :¾ (ক) পরিচালক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) বোর্ড কর্তৃক মনোনীত হাসপাতাল ও ইনস্টিটিউটের ২ (দুই) জন চিকিৎসক; (গ) নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ; (ঘ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত একজন উপসচিব; (ঙ) একাডেমিক কো-অর্ডিনেটর; (চ) হাসপাতাল কর্তৃক মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত পরিচালনা কমিটি নির্ধারিত পদ্ধতিতে হাসপাতাল পরিচালনা করিবে এবং কমিটি উহার কার্যের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবে।

End of ধারা ১৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১