Skip to content

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

ধারা ১৫স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পাঠদান

বলবৎ

ধারা ১৫

15. স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পাঠদান (১) ইনস্টিটিউট, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অধিভুক্তি গ্রহণ করিয়া, শিশু স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্য বা এতদ্‌সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতকোত্তর কোর্স এবং মেডিক্যাল টেকনোলজি, নার্সিং বা চিকিৎসা শাস্ত্রের অন্য কোনো বিষয়ে স্নাতক ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করিতে পারিবে। (২) ইনস্টিটিউট সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহণ করিয়া বা যৌথভাবে উপ-ধারা (১) এ উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক বা ডিপ্লোমা কোর্স পরিচালনা করিতে পারিবে।

End of ধারা ১৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১