Skip to content

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘ইনস্টিটিউট’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ইউনিট; (২) ‘একাডেমিক কাউন্সিল’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল; (৩) ‘‘একাডেমিক কো-অর্ডিনেটর’’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের একাডেমিক কো-অর্ডিনেটর; (৪) ‘তহবিল’ অর্থ ধারা ১৮ এ বর্ণিত তহবিল; (৫) ‘নির্ধারিত’ অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত; (৬) ‘পরিচালক’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক; (৭) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) ‘বোর্ড’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (১০) ‘শিশু’ অর্থ শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) তে সংজ্ঞায়িত শিশু; (১১) ‘সদস্য’ অর্থ পরিচালনা বোর্ডের সদস্য; (১২) ‘স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান’ অর্থ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান যাহার চিকিৎসা শাস্ত্রে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সের স্বীকৃতি প্রদানের আইনগত ক্ষমতা রহিয়াছে; (১৩) ‘হাসপাতাল’ অর্থ হাসপাতাল ও ইনস্টিটিউটের স্বাস্থ্যসেবা প্রদানকারী ইউনিট; (১৪) ‘হাসপাতাল ও ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১