বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১
ধারা ২১বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রতিবেদন
ধারা ২১
21. বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রতিবেদন (১) বোর্ড প্রত্যেক বৎসর জানুয়ারি মাসের মধ্যে হাসপাতাল ও ইনস্টিটিউটের পূর্ববর্তী বৎসরের সম্পাদিত কার্যাবলি এবং উহার আর্থিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী এবং পরবর্তী বৎসরের কর্মপরিকল্পনা প্রতিবেদন আকারে সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, উপ-ধারা (১) এর অধীন প্রাপ্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়া বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করিতে পারিবে। (৩) সরকার, প্রয়োজনে, হাসপাতাল ও ইনস্টিটিউটের নিকট হইতে উহার কার্যক্রম বা ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো তথ্য, যেকোনো বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী চাহিতে পারিবে এবং হাসপাতাল ও ইনস্টিটিউট উহা সরকারের নিকট প্রেরণ করিবে। (৪) সরকার, যেকোনো সময়, হাসপাতাল ও ইনস্টিটিউটের কোনো কার্যক্রম বা যেকোনো প্রকার অভিযোগের বিষয়ে তদন্ত করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১