Skip to content

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

ধারা ৫হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি

বলবৎ

ধারা ৫

5. হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:¾ (ক) হাসপাতালের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও এতদ্‌সংশ্লিষ্ট অন্য কোনো কার্য সম্পাদন; (খ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে, শিশু চিকিৎসা বিষয়ে, শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ; (গ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি এবং চিকিৎসা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সহিত যৌথভাবে শিক্ষা বা গবেষণা কর্মসূচি গ্রহণ; (ঘ) নার্সিং বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ; (ঙ) শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গবেষণাকর্ম, পুস্তক, জার্নাল বা সাময়িকী প্রকাশ; (চ) শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য কমিউনিটিভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও এতদ্‌সংশ্লিষ্ট একাডেমিক কর্মসূচি গ্রহণ; (ছ) অস্বচ্ছল পরিবারের মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে হাসপাতালের অন্তঃবিভাগে অন্যূন ত্রিশ শতাংশ শয্যা বিনামূল্যে বরাদ্দ প্রদান; (জ) কোনো রোগ প্রতিরোধের টিকা (ভ্যাকসিন) বা অন্য কোনো প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ; (ঝ) শিশু স্বাস্থ্য, পুষ্টি বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ের উপর জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, কর্মশালা বা প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা; (ঞ) পরিবার পরিকল্পনা বিষয়ে প্রয়োজনীয় সেবা ও কার্যক্রম গ্রহণ; (ট) শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পরীক্ষাগার, ব্যায়ামাগার এবং শিশু কর্নার পরিচালনা; (ঠ) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত গবেষণাকার্য সমাপ্ত করিয়াছেন এমন ব্যক্তিকে সম্মাননা বা স্বীকৃতি প্রদান; (ড) শিশু চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কোনো ব্যক্তিকে সম্মাননা প্রদান; (ঢ) প্রতিবন্ধী শিশুদের বিশেষ পদ্ধতি বা ব্যবস্থায় চিকিৎসা সেবা প্রদান এবং এতদ্‌সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা; (ণ) সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১