Skip to content

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

ধারা ৮বোর্ডের সভা

বলবৎ

ধারা ৮

8. বোর্ডের সভা (১) বোর্ডের সভা সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হইবে এবং প্রত্যেক দুই মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে। (২) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন; তবে তাহার অনুপস্থিতিতে, তদ্‌কর্তৃক মনোনীত কোনো সদস্য সভাপতিত্ব করিবেন। (৩) সভায় মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হইবে; তবে মূলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৪) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং উপস্থিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হইবে; তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৫) এই ধারার বিধান সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবে।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১