Skip to content

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১

ধারা ৪১পরীক্ষা ও মূল্যায়ন

বলবৎ

ধারা ৪১

41. পরীক্ষা ও মূল্যায়ন (১) এই আইন এবং সংবিধির বিধান সাপেক্ষে, অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠক্রমের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করিবে। (২) উপাচার্যের সাধারণ নিয়ন্ত্রণাধীনে থাকিয়া পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা ও মূল্যায়ন পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। (৩) অ্যাকাডেমিক কাউন্সিল পরীক্ষা ও মূল্যায়ন কমিটিসমূহ গঠন করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) কোনো পরীক্ষা ও মূল্যায়ন বিষয়ে কোনো পরীক্ষক কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হইলে বা অপারগতা প্রকাশ করিলে উপাচার্য তাহার স্থলে অন্য একজন পরীক্ষককে নিয়োগদান করিবেন।

End of ধারা ৪১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১