Skip to content

বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১

তফসিল[ধারা ২(১০) ও ২৪ দ্রষ্টব্য]

বলবৎ

তফসিল

তপশিল [ধারা ২(১০) ও ২৪ দ্রষ্টব্য] সরকারি অফিস (১) | রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়। (২) | বাংলাদেশ সুপ্রীমকোর্ট, দেওয়ানী ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালসমূহ। (৩) | সকল মন্ত্রণালয়, বিভাগসমূহ এবং উহার নিয়ন্ত্রণাধীন দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ সংস্থা। (৪) | শৃঙ্খলা-বাহিনীর অফিসসমূহ এবং শৃঙ্খলা-বাহিনীর আইনসমূহের অধীন প্রতিষ্ঠিত যে কোনো আদালত। ব্যাখ্যা।এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, শৃঙ্খলা-বাহিনী অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২ এ বর্ণিত শৃঙ্খলা-বাহিনী। (৫) | সকল রাষ্ট্রদূত, হাইকমিশনার অথবা বাংলাদেশের বাহিরে অবস্থিত বাংলাদেশ মিশন বা অন্য কোনো কূটনৈতিক প্রতিনিধির অফিস। (৬) | সকল স্থানীয় সরকারের অফিস।

End of তফসিল. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১