Skip to content

বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১

ধারা ৬Act No. XXXIX of 1952 এর প্রয়োগ

বলবৎ

ধারা ৬

6. Act No. XXXIX of 1952 এর প্রয়োগ (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, Army Act, 1952 (Act No. XXXIX of 1952), অতঃপর Army Act বলিয়া উল্লিখিত, এর সকল বা যে কোনো বিধান, পরিবর্তনসহ বা পরিবর্তন ব্যতীত, বাহিনীর ক্ষেত্রে প্রয়োগ করিতে পারিবে এবং এই আইন বা তদধীন প্রণীত বিধি বা বাহিনীর ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো আইনের যে কোনো বিধানের কার্যকরতা স্থগিত করিতে পারিবে। (২) উক্তরূপ প্রয়োগকৃত Army Act এর বিধানাবলি বাহিনীর কর্মকর্তাগণের ক্ষেত্রে এইরূপে প্রযোজ্য হইবে যেইরূপে বাংলাদেশ সেনাবাহিনীর একই বা সমপদমর্যাদার কর্মকর্তাগণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। (৩) বাহিনীর ক্ষেত্রে Army Act এর কোনো বিধান প্রয়োগ করা হইলে, মহাপরিচালক উক্ত বিধান কার্যকর করিবার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যেসকল ক্ষমতা প্রয়োগ বা দায়িত্ব পালন করিতে পারেন সেই সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিতে পারিবেন, এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কর্তৃত্ববলে বাহিনীর ক্ষেত্রে উক্ত বিধান কার্যকর করিবার লক্ষ্যে ক্ষমতা বা দায়িত্ব অন্য কোন্ কর্তৃত্ববলে প্রয়োগ করা হইবে তাহার নির্দেশ প্রদান করিতে পারিবে।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১