Skip to content

বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১

ধারা ১০নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল

বলবৎ

ধারা ১০

10. নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল (১) নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কোনো কারণে উপযুক্ত তদন্ত ও শুনানির সুযোগ প্রদানপূর্বক কোনো ট্যুর অপারেটর বা ট্যুর গাইড এর নিবন্ধন স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথা:- (ক) মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন সনদ গ্রহণ করিলে; (খ) এই আইন, বিধি বা নিবন্ধন সনদের কোনো শর্ত ভঙ্গ করিলে; (গ) ট্যুর অপারেটর বা ট্যুর গাইড এর জন্য নির্ধারিত আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করিলে; (ঘ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করিলে; (ঙ) নিবন্ধন সনদ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হইলে; বা (চ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্তার ক্ষেত্রে উহার অবসায়ন হইলে। (২) উপ-ধারা (১) এর অধীন কোনো ট্যুর অপারেটর বা ট্যুর গাইড এর নিবন্ধন সনদ স্থগিত করা হইলে উক্ত ট্যুর অপারেটর বা ট্যুর গাইড কোনো ব্যক্তির ভ্রমণের সহিত সংশ্লিষ্ট ভ্রমণসেবা ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১