Skip to content

বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘আবাসন’ অর্থ বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ (২০১৪ সনের ১৫ নং আইন) এর অধীন সংজ্ঞায়িত হোটেল; (২) ‘কোম্পানি’ অর্থ কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২ (ঘ) তে সংজ্ঞায়িত কোম্পানি; (৩) ‘ট্যুর অপারেটর’ অর্থ ধারা ৭ এর অধীন নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহা পর্যটকদের জন্য এক বা একাধিক ভ্রমণসেবা সংশ্লিষ্ট আবাসন, আহার বা আপ্যায়ন, পরিবহণ, পর্যটন আকর্ষণ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন বা পরিভ্রমণসহ অন্যান্য পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত করিয়া দলভিত্তিক বা একক ট্যুর আয়োজন ও পরিচালনা করে অনলাইন ট্যুর পরিচালনাকারীরাও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (৪) ‘ট্যুর গাইড’ অর্থ ধারা ৭ এর অধীন নিবন্ধিত কোনো ব্যক্তি যিনি পর্যটকদের জন্য ভ্রমণসেবা, পর্যটন আকর্ষণ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন বা পরিভ্রমণসহ আনুষঙ্গিক অন্যান্য পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত করিয়া দলভিত্তিক বা একক ট্যুর পরিচালনার গাইড হিসাবে দায়িত্ব পালন করেন; (৫) ‘নিবন্ধন কর্তৃপক্ষ’ অর্থ ধারা ৩ এর অধীন নির্ধারিত কর্তৃপক্ষ; (৬) ‘নিবন্ধন সনদ’ অর্থ ধারা ৭ এর উপ-ধারা (১) এর অধীন প্রদানকৃত নিবন্ধন সনদ; (৭) ‘নির্ধারিত’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৮) ‘পরিবহণ’ অর্থ নৌপথ, স্থলপথ এবং আকাশপথে পরিবহণ; (৯) ‘পর্যটক’ অর্থ এমন ব্যক্তি, যিনি তাহার স্বাভাবিক বসবাসের স্থান হইতে অন্য কোনো স্থানে অবকাশযাপন, বিনোদন, ব্যবসায়িক প্রয়োজন বা অন্য কোনো কারণে ভ্রমণ করিয়া অনধিক এক বৎসর অবস্থান করেন; (১০) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (১১) ‘ব্যক্তি’ অর্থে যে কোনো ব্যক্তি এবং কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোনো সংস্থাও উহার অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১