Skip to content

বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১

ধারা ৫নিবন্ধন সনদের জন্য আবেদন

বলবৎ

ধারা ৫

5. নিবন্ধন সনদের জন্য আবেদন (১) কোনো ট্যুর অপারেটর নিবন্ধন সনদ গ্রহণ করিতে চাহিলে তাহাকে নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথা:- (ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি; (খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি; (গ) ব্যবসায়িক ঠিকানা; (ঘ) কোম্পানির ক্ষেত্রে, সংঘবিধি (articles of association), সংঘ-স্মারক (memorandum of association) এবং নিগমিতকরণ প্রত্যয়নপত্র (certificate of incorporation) এর সত্যায়িত অনুলিপি; এবং (ঙ) ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহণ, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তির নিকট হইতে অতিরিক্ত অর্থ গ্রহণ করিবে না বা তাহাকে মিথ্যা প্রলোভন দেখাইবে না বা তাহার সহিত কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করা হইবে না মর্মে হলফনামা। (২) কোনো ট্যুর গাইড নিবন্ধন সনদ গ্রহণ করিতে চাহিলে তাহাকে নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথা:- (ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি; (খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি; (গ) ব্যবসায়িক ঠিকানা; (ঘ) ভ্রমণ সেবা, পর্যটন আকর্ষণ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন বা পরিভ্রমণসহ অন্যান্য আনুষঙ্গিক পর্যটন সুবিধা অন্তর্ভুক্ত করিয়া ট্যুর গাইড হিসাবে দায়িত্ব পালনকালে পর্যটকগণকে মিথ্যা প্রলোভন দেখাইবে না বা তাহার সহিত কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করা হইবে না মর্মে হলফনামা।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০২১