বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১
ধারা ১৫চিকিৎসা সুবিধা
বলবৎ
ধারা ১৫
15. চিকিৎসা সুবিধা (১) বিচারকগণ এবং তাঁহাদের পরিবারের সদস্যগণ Special Medical Attendance Rules, 1950 এর অধীন চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রাপ্য হইবেন। (২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও, বিচারকগণ ও তাঁহাদের পরিবারের সদস্যগণ নিজ বাসগৃহে চিকিৎসা সুবিধার অধিকারী হইবেন। (৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রদেয় চিকিৎসা সুবিধা বিচারকগণের অবসর গ্রহণ বা অন্য কোনো কারণে তাঁহাদের কর্মের অবসান হইলেও অব্যাহত থাকিবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১