Skip to content

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১

তৃতীয় তফসিল[ধারা ৭ এর উপ-ধারা (২) ও ধারা ৮ দ্রষ্টব্য]

বলবৎ

তৃতীয় তফসিল

তফসিল ৩ [ধারা ৭ এর উপ-ধারা (২) ও ধারা ৮ দ্রষ্টব্য] বিচারক পদে যোগদানকালে ভ্রমণ ভাতা ও সুবিধাদি ক্রমিক নং ভ্রমণের ধরন প্রাপ্য ভাতার হার ও সুবিধাদি

  1. কে, এম, আব্দুস সালাম
  2. সচিব।
  3. মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
  4. মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,

তৃতীয় তফসিল, ক্রমিক ১

১। | রেলপথে, লঞ্চে জাহাজে বা স্টিমারে ভ্রমণ | (১) (ক) নিজের জন্য ভাড়া পরিশোধ ব্যতীত উচ্চপদস্থ কর্মকর্তাগণের জন্য সংরক্ষিত দুই বার্থের প্রথম শ্রেণির একটি কম্পার্টমেন্ট বা শীতাতপ নিয়ন্ত্রিত কোচের একটি ক্যুপে কম্পার্টমেন্ট বা প্রথম শ্রেণির একটি কেবিন; অথবা (খ) নিজে ভাড়া পরিশোধ করিয়া থাকিলে মাশুলসহ শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণির একটি ভাড়া প্রত্যর্পণ; (২) স্ত্রী বা ক্ষেত্রমত, স্বামী এবং তাঁহাদের সহিত সাধারণত বসবাসরত সৎ সন্তানসহ সন্তানদের জন্য নিজে ভাড়া পরিশোধ করিয়া থাকিলে উক্ত প্রকৃত পরিশোধিত প্রথম শ্রেণির ভাড়ার প্রত্যর্পণ; (৩) সর্বোচ্চ ৩ (তিন) জন ব্যক্তিগত পরিচারকের জন্য সর্বনিম্ন হারে সড়ক, রেল বা স্টিমার ভাড়া পরিশোধিত হইলে উক্ত প্রকৃত পরিশোধিত ভাড়ার প্রত্যর্পণ; (৪) সড়ক পথে বা পণ্যবাহী ট্রেন বা স্টিমারে স্বীয় ঝুঁকিতে সর্বোচ্চ ২,২৫৯ (দুই হাজার দুইশত ঊনষাট) কিলোগ্রাম ব্যক্তিগত পণ্য পরিবহণের প্রকৃত ভাড়ার প্রত্যর্পণ; এবং (৫) ট্রেন, ফেরি, জাহাজ বা স্টিমারে স্বীয় ঝুঁকিতে নিজস্ব মোটরগাড়ি পরিবহণের খরচ প্রত্যর্পণ।

  1. কে, এম, আব্দুস সালাম
  2. সচিব।
  3. মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
  4. মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,

তৃতীয় তফসিল, ক্রমিক ২

২। | আকাশপথে ভ্রমণ | (১) নিজের, তাঁহার স্ত্রী বা ক্ষেত্রমত, স্বামী এবং তাঁহাদের সহিত সাধারণত বসবাসরত সৎ সন্তানসহ সন্তানদের জন্য প্রকৃত পরিশোধিত সর্বোচ্চ শ্রেণির বিমান ভাড়ার প্রত্যর্পণ; (২) সর্বোচ্চ ৩ (তিন) জন ব্যক্তিগত পরিচারকের জন্য সর্বনিম্ন হারে সড়ক, রেল বা স্টিমার ভাড়া পরিশোধিত হইলে উক্ত প্রকৃত পরিশোধিত ভাড়ার প্রত্যর্পণ; এবং (৩) ট্রেন, ফেরি বা স্টিমারে স্বীয় ঝুঁকিতে নিজস্ব মোটরগাড়ি পরিবহণের খরচ প্রত্যর্পণ।

  1. কে, এম, আব্দুস সালাম
  2. সচিব।
  3. মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
  4. মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,

End of তৃতীয় তফসিল to তৃতীয় তফসিল, ক্রমিক ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) আইন, ২০২১