Skip to content

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে— (ক) “অনুসন্ধান কমিটি ” অর্থ ধারা ৩ এর অধীন গঠিত অনুসন্ধান কমিটি; (খ) “আপিল বিভাগ” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ; (গ) “কমিশন” অর্থ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের অধীন গঠিত বাংলাদেশের নির্বাচন কমিশন; (ঘ) “প্রধান নির্বাচন কমিশনার” ও “অন্যান্য নির্বাচন কমিশনার” অর্থ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের অধীন উক্ত পদে নিয়োগকৃত কোনো ব্যক্তি; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান; এবং (ছ) “সদস্য” অর্থ অনুসন্ধান কমিটির সদস্য।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২