[পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “অর্গানোগ্রাম” অর্থ সরকার কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম; (২) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (৪) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৫) “অ্যাকাডেমিক কাউন্সিল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৬) “অ্যাক্রেডিটেশন কাউন্সিল” অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সালের ৯নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৭) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৮) “উপউপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো উপউপাচার্য; (৯) “উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (১০) “কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (১১) “কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973); (১২) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭ তে উল্লিখিত কোনো কর্তৃপক্ষ; (১৩) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (১৪) “ট্রেজারার” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (১৫) “ডিন” অর্থ অনুষদের ডিন; (১৬) “তপশিল” অর্থ এই আইনের তপশিল; (১৭) “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (১৮) “পরিচালক” অর্থ কোনো ইনস্টিটিউটের পরিচালক; (১৯) “পরিচালনা পর্ষদ ” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ; (২০) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (২১) “প্রবিধান” অর্থ ধারা ৪৪ এর অধীন প্রণীত প্রবিধান; (২২) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (২৩) “প্রভোস্ট” অর্থ কোনো হলের প্রধান; (২৪) “বিজনেস ইনকিউবেটর” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোনো বিজনেস ইনকিউবেটর, যাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসাবে গড়িয়া তুলিবার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সকল সহযোগিতা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী কর্তৃক কোনো উদ্ভাবন, মেধাস্বত্ব, আবিষ্কার বা প্রক্রিয়া, বাজারজাত এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সহযোগিতা প্রদান করিবে; (২৫) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ; (২৬) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ কোনো অ্যাকাডেমিক বিভাগের প্রধান; (২৭) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত [পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]; (২৮) “বিশ্ববিদ্যালয় বিধি” অর্থ ধারা ৪৩ এর অধীন প্রণীত বিধি; (২৯) “মূল্যায়ন” অর্থ পরীক্ষা ব্যতীত অন্য কোনো মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতির মান নিরূপণ; (৩০) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩১) “রেজিস্টার্ড গ্র্যাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট; (৩২) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি; (৩৩) “শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী; (৩৪) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩৫) “সিলেকশন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটি; (৩৬) “সংবিধি” অর্থ ধারা ৪২ এর অধীন প্রণীত সংবিধি; (৩৭) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা; এবং (৩৮) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস।
সূচিপত্র দেখুন: [পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২