Skip to content

[পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২

ধারা ২১অ্যাকাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২১

21. অ্যাকাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য, অ্যাকাডেমিক; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) সকল বিভাগীয় চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউট সমূহের পরিচালক; (চ) বিশ্ববিদ্যালয়ের অনধিক ৭ সাত) জন অধ্যাপক যাহারা উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন তবে, প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক না থাকিলে উপাচার্য কর্তৃক নির্ধারিত সংখ্যক অন্যান্য পর্যায়ের শিক্ষক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য হইতে উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ এক) জন সহযোগী অধ্যাপক, ১এক) জন সহকারী অধ্যাপক ও ১ এক) জন প্রভাষক; (ঝ) আচার্য কর্তৃক মনোনীত গবেষণা সংস্থা হইতে ২ দুই) জন গবেষক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২ দুই) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ঞ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ট) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) অ্যাকাডেমিক কাউন্সিলে মনোনীত কোনো সদস্য ২ (দুই) বৎসর মেয়াদের জন্য উক্ত সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য যে কোনো সময় অ্যাকাডেমিক কাউন্সিলের চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) অ্যাকাডেমিক কাউন্সিলের মনোনীত কোনো সদস্যের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন, সেই পদ বা প্রতিষ্ঠানে যদি তিনি না থাকেন, তাহা হইলে তিনি অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।

End of ধারা ২১. Not in the index for this Act: তফসিল (entries ['1', '10'] garbled by the font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: [পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২