[পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২
ধারা ৩০অর্থ কমিটি
ধারা ৩০
30. অর্থ কমিটি (১) বিশ্ববিদ্যালয়ে একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য, প্রশাসন; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ২ দুই) জন সদস্য; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) কমিশনের অন্যূন পরিচালক পদমর্যাদার ১এক) জন প্রতিনিধি; (জ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত ১ এক) জন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ঝ) অর্থ বিভাগের অন্যূন উপসচিব পদমর্যাদার ১ এক) জন প্রতিনিধি; (ঞ) মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অন্যূন উপসচিব পদমর্যাদার ১ এক) জন প্রতিনিধি; এবং (ট) পরিচালক অর্থ ও হিসাব), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিচালক (অর্থ ও হিসাব) সভাপতির অনুমোদনক্রমে, অর্থ কমিটির সভা আহ্বান করিবেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। (৩) অর্থ কমিটির কোনো মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, কোনো সদস্য যে কোনো সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৪) অর্থ কমিটির কোনো মনোনীত সদস্য তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, যেই পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি তিনি না থাকেন, তাহা হইলে তিনি অর্থ কমিটির পদেও অধিষ্ঠিত থাকিবেন না।
সূচিপত্র দেখুন: [পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২