[পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২
তফসিলবিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি
তফসিল
তপশিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি [ধারা ৪২ (২) দ্রষ্টব্য] বিষয় (৩) ট্রেজারার; (৪) সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান; (৫) সংশ্লিষ্ট অনুষদের ডিন; (৬) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৭) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশেষজ্ঞ যাহারা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; এবং (৮) রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপউপাচার্য, অ্যাকাডেমিক; (৩) ট্রেজারার; (৪) সংশ্লিষ্ট অনুষদের ডিন; (৫) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন বিশেষজ্ঞ; (৬) আচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশেষজ্ঞ যাহারা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; এবং (৭) রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপউপাচার্য, প্রশাসন; (৩) ট্রেজারার; (৪) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (৫) আচার্য কর্তৃক মনোনীত একজন সদস্য; এবং (৬) রেজিস্ট্রার, যিনি উহার সাচিবিক দায়িত্ব পালন করিবেন। (ঘ) দশম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী নিয়োগের সিলেকশন কমিটি : (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপউপাচার্য, প্রশাসন; (৩) ট্রেজারার; (৪) সরকার কর্তৃক মনোনীত ১ (এক)জন প্রতিনিধি; (৫) কমিশন কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; এবং (৬) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (ঙ) ১১তম হইতে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের সিলেকশন কমিটি : (১) ট্রেজারার, যিনি উহার সভাপতি হইবেন; (২) সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান; (৩) সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (৪) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন সদস্য; (৫) কমিশন কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; এবং (৬) রেজিস্ট্রার, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) সিলেকশন কমিটি প্রত্যেক ২ (দুই) বৎসর অন্তর পুনর্গঠিত হইবে : তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নূতন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী কমিটি বলবৎ থাকিবে। (৩) সিলেকশন কমিটির কোনো সুপারিশ বিতর্কিত বলিয়া প্রতীয়মান হইলে উপাচার্য বিষয়টি প্রয়োজনে আচার্যের নিকট প্রেরণ করিবেন এবং এই বিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। (৪) সিলেকশন কমিটির সভায়, প্রযোজ্যতা অনুসারে, আচার্য এবং সরকার কর্তৃক মনোনীত সদস্য বা প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করিতে হইবে। (৫) সিলেকশন কমিটির সভাপতিসহ মোট সদস্য সংখ্যার তিন চতুর্থাংশ সদস্যের উপস্থিতি দ্বারা সভার কোরাম হইবে এবং এই বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে। (১)
তফসিল, ক্রমিক ২
২। অনুষদ । সমন্বয়ে গঠিত হইবে। (২) প্রত্যেক অনুষদের একটি নির্বাহী কমিটি থাকিবে যাহা নিম্নে বর্ণিত সদস্যগণ সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) ডিন, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানগণ; (গ) অনুষদের অনধিক ১০ (দশ) জন অধ্যাপক, যাহারা উপাচার্য কর্তৃক আবর্তন পদ্ধতিতে মনোনীত হইবেন; (ঘ) দফা (ক), (খ) ও (গ)-তে উল্লিখিত শিক্ষকগণ ব্যতীত অনুষদের বিভিন্ন বিভাগের ৩ (তিন) জন শিক্ষক (সহকারী অধ্যাপকের নিম্নে নহে) জ্যেষ্ঠতা এবং আবর্তনের ভিত্তিতে অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক অনুষদের প্রস্তাব বিবেচনাপূর্বক মনোনীত হইবেন; (ঙ) অনুষদের বিষয় নহে অথচ অ্যাকাডেমিক কাউন্সিলের মতে অনুষদের কোনো বিষয়ের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পর্কযুক্ত এমন বিষয়ে অনধিক ৩ (তিন) জন শিক্ষক, যাহারা অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হইবেন; এবং (চ) অনুষদের এক বা একাধিক বিষয়ে বিশেষ জ্ঞানসম্পন্ন ১ (এক) জন শিক্ষাবিদ, যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন এবং অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত। (৩) নির্বাহী কমিটিতে মনোনীত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (৪) এই আইনের বিধান এবং অ্যাকাডেমিক কাউন্সিলের উপর অর্পিত ক্ষমতা সাপেক্ষে, প্রত্যেক অনুষদের নিম্নে বর্ণিত ক্ষমতা থাকিবে যথা : (ক) অনুষদের জন্য পাঠক্রম, পাঠ্যসূচি ও অধ্যয়নের বিষয় নির্দিষ্ট করা, প্রত্যেক পাঠক্রম ও পাঠ্যসূচির জন্য নম্বর ধার্য করা এবং এতদুদ্দেশ্যে পাঠক্রম কমিটিসমূহ গঠন করা; (খ) ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ও অন্যান্য সম্মান প্রদানের শর্তাবলি অনুমোদনের অ্যাকাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (গ) অনুষদের বিভাগসমূহে শিক্ষক ও গবেষক পদ সৃষ্টির জন্য অ্যাকাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করা; (ঘ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক উহার নিকট প্রেরিত অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা; (ঙ) অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করিবার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব করা; (চ) বিভাগসমূহে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখা; (ছ) অনুষদের শিক্ষা সহায়ক কার্যক্রম গ্রহণ করা; (জ) অনুষদের কোনো বিভাগের দ্বন্দ্ব এবং আন্তঃবিভাগীয় দ্বন্দ্ব মীমাংসা করা; এবং (ঝ) বহিঃপ্রতিষ্ঠান বা সংস্থার সহিত যোগাযোগ ও সহযোগিতা স্থাপনের লক্ষ্যে বিভাগীয় পাঠক্রম কমিটির নিকট হইতে প্রাপ্ত প্রস্তাব বিবেচনা করা এবং অ্যাকাডেমিক কাউন্সিলের নিকট এতৎসংক্রান্ত সুপারিশ করা । (১)
তফসিল, ক্রমিক ৩
৩। পাঠক্রম কমিটি। প্রত্যেক বিভাগে একটি পাঠক্রম কমিটি থাকিবে এবং উহা নিম্নে বর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) বিভাগীয় চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক বিভাগ হইতে মনোনীত ২ (দুই) জন সদস্য; (গ) অ্যাকাডেমিক কাউন্সিলের প্রস্তাবক্রমে ডিন কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) জন বহিঃস্থ বিশেষজ্ঞ শিক্ষক; এবং (ঘ) অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে বা উহার সহিত সম্পর্কযুক্ত বিষয়ে ২ (দুই) জন বিশেষজ্ঞ-সদস্য, যাহাদের একজন হইবেন কোনো গবেষণা প্রতিষ্ঠানের এবং অপর জন হইবেন ব্যবসা-বাণিজ্য কিংবা শিল্প প্রতিষ্ঠানের সহিত সংশ্লিষ্ট পেশাদারি প্রতিষ্ঠানের একজন উপযুক্ত প্রতিনিধি। (২) পাঠক্রম কমিটি বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির আলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম প্রণয়ন করিবে এবং অনুষদ, অ্যাকাডেমিক কাউন্সিল ও সংবিধির বিধান দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবে । (৩) সংশ্লিষ্ট অনুষদের অধীন কোনো বিভাগে শিক্ষক না থাকিলে অনুষদের ডিন কর্তৃক এই বিশ্ববিদ্যালয়সহ অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয় হইতে উক্ত বিষয়ের ৫ (পাঁচ) জন শিক্ষক সমন্বয়ে পাঠক্রম কমিটি গঠিত হইবে। (৪) কমিটিতে মনোনীত সদস্যগণ তাঁহাদের নিয়োগের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। (১)
তফসিল, ক্রমিক ৪
৪। বিভাগ। বিভাগীয় চেয়ারম্যান অন্য শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (২) প্রত্যেক বিভাগীয় চেয়ারম্যান, বিভাগের অধ্যাপক বা সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে আবর্তনক্রমে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য উপাচার্য কর্তৃক নিযুক্ত হইবেন: তবে শর্ত থাকে যে, (ক) যদি কোনো বিভাগে অধ্যাপক না থাকেন, তাহা হইলে উপাচার্য জ্যেষ্ঠতার ভিত্তিতে সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে ১ (এক) জনকে আবর্তনক্রমে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করিবেন; এবং (খ) যদি কোনো বিভাগে সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক না থাকেন, তাহা হইলে বিভাগের শিক্ষকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত করা হইবে। (৩) এই সংবিধির উদ্দেশ্য পূরণকল্পে, পদবি ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং ২ (দুই) ব্যক্তির পদবি ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকুরিকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে। (৪) ডিনের সাধারণ তত্ত্বাবধানে থাকিয়া বিভাগীয় চেয়ারম্যান বিভাগের অন্যান্য শিক্ষকগণের সহযোগিতায় বিভাগীয় কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সাধন করিবেন। (৫) অ্যাকাডেমিক কাউন্সিল এবং উপাচার্য কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, বিভাগীয় চেয়ারম্যান তাহার বিভাগে শিক্ষাদান, গবেষণা সংগঠন ও পরিচালনার জন্য ডিনের নিকট দায়ী থাকিবেন। (৬) প্রত্যেক বিভাগ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের সাধারণ তত্ত্বাবধানে পরিচালিত হইবে এবং বিভাগীয় চেয়ারম্যান বিভাগের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করিবেন। (৭) বিভাগের সকল শিক্ষক সমন্বয়ে অ্যাকাডেমিক কমিটি গঠিত হইবে এবং উক্ত কমিটি নিম্নে বর্ণিত কার্যাদি সম্পাদন করিবে, যথা : (ক) শিক্ষার্থী ভর্তি; (খ) পাঠ্যসূচি প্রণয়ন; (গ) পরীক্ষা গ্রহণ; (ঘ) শিক্ষাদান পদ্ধতি এবং (ঙ) শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যাবলি । (৮) বিভাগের মোট শিক্ষক সংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষক সমন্বয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় পরিকল্পনা কমিটি গঠিত হইবে : তবে শর্ত থাকে যে, উক্ত কমিটির সদস্য-সংখ্যা অন্যূন ৩ (তিন) জন হইতে হইবে। (৯) বিভাগীয় পরিকল্পনা কমিটি নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করিবে, যথা : (ক) বিভাগের সম্প্রসারণ; এবং (খ) শিক্ষক ও কর্মচারী নিয়োগ-সংক্রান্ত প্রস্তাব অ্যাকাডেমিক কাউন্সিলের নিকট প্রেরণ। (১)
তফসিল, ক্রমিক ৫
৫। পরিকল্পনা ও উন্নয়ন কমিটি। এই আইনের ধারা ৩১ এর অধীনে গঠিত পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নিম্নে বর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা : (ক) বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, পর্যালোচনা ও মূল্যায়ন এবং এতৎসম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান; (খ) পূর্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন এবং পূর্ত কর্মসমূহের অগ্রগতি পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন; (গ) ঠিকাদার তালিকাভুক্তকরণ, দরপত্র যাচাই ও ঠিকাদারের সহিত চুক্তি সম্পাদন এবং (ঘ) উপাচার্য ও সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত অন্যান্য কার্য সম্পাদন। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশের জন্য
তফসিল, ক্রমিক ৬
৬। সিলেকশন কমিটি। নিম্নরূপ পৃথক পৃথক সিলেকশন কমিটি থাকিবে, যথা : (ক) প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগের সিলেকশন কমিটি : (১) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (২) উপউপাচার্য, অ্যাকাডেমিক; (খ) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের সিলেকশন কমিটি :
(গ) রেজিস্ট্রার, গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসক নিয়োগের সিলেকশন কমিটি:
তফসিল, ক্রমিক ৭
৭। পরিচালক (অর্থ ও হিসাব)। পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন কর্মচারী হইবেন। (২) পরিচালক (অর্থ ও হিসাব) এর দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। (১)
তফসিল, ক্রমিক ৮
৮। পরিচালক (শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা)। উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক বা ন্যূনতম সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য পরিচালক (শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা) নিযুক্ত হইবেন। (২) পরিচালক (শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা) উপাচার্যের নিয়ন্ত্রণে থাকিয়া শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষাবহির্ভূত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান ও তত্ত্বাবধান এবং সার্বিক কল্যাণ বিধান করিবেন। (৩) পরিচালক (শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা) এর অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। (১)
তফসিল, ক্রমিক ৯
৯। প্রক্টর। উপাচার্যের সুপারিশক্রমে, শিক্ষা প্রশাসনে অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে সিন্ডিকেট কর্তৃক ২ (দুই) বৎসরের জন্য ১ (এক) জন প্রক্টর এবং প্রয়োজনে, সহযোগী অধ্যাপক কিংবা সহকারী অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষকগণের মধ্য হইতে এক বা একাধিক সহকারী প্রক্টর নিযুক্ত হইবেন। (২) প্রক্টর ও সহকারী প্রক্টরের,যদি থাকে, দায়িত্ব ও ক্ষমতা সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত হইবে। (১)
তফসিল, ক্রমিক ১১
১১। হল পরিচালনা ও নামকরণ। হল পরিচালনার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে প্রভোস্ট নিয়োগ করিবেন। (২) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নামকরণ করিবে। কোনো
তফসিল, ক্রমিক ১২
১২। সম্মানসূচক ডিগ্রি। ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের কোনো প্রস্তাব অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক সিন্ডিকেটের নিকট প্রেরিত হইলে এবং সিন্ডিকেট প্রস্তাবটিতে সমর্থন প্রদান করিলে উহা আচার্যের নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করিতে হইবে এবং আচার্য কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হওয়া সাপেক্ষে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা যাইবে। (১)
তফসিল, ক্রমিক ১৩
১৩। রেজিস্টার্ড গ্রাজুয়েট। গ্রাজুয়েট হইবার পর কমপক্ষে ৫ (পাঁচ) বৎসর অতিক্রান্ত হইলে বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ও বার্ষিক ফি প্রদান করিয়া রেজিস্টার্ড গ্রাজুয়েটদের রেজিস্টারে তাঁহার নাম অন্তর্ভুক্ত করিবার অধিকারী হইবেন। (২) উপ-অনুচ্ছেদ (১) অনুযায়ী আবেদনকারী গ্রাজুয়েটকে রেজিস্ট্রেশন ফি ও বার্ষিক ফি প্রদানের তারিখ হইতে রেজিস্টার্ড গ্রাজুয়েট হিসাবে নিবন্ধন করা হইবে এবং উপ-অনুচ্ছেদ (৫)- এর বিধান অনুযায়ী রেজিস্টার্ড গ্রাজুয়েটদের রেজিস্টার হইতে তাঁহার নাম বাদ না দেওয়া পর্যন্ত তিনি অব্যাহতভাবে এইরূপ রেজিস্টার্ড থাকিবেন। (৩) রেজিস্টার্ড গ্রাজুয়েট হিসাবে রেজিস্ট্রেশনকৃত কোনো ব্যক্তি এককালীন নির্ধারিত ফি প্রদান করিয়া আজীবন রেজিস্টার্ড গ্রাজুয়েট সদস্য হিসাবে সুযোগসুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন: তবে শর্ত থাকে যে, (ক) কোনো রেজিস্টার্ড গ্রাজুয়েট সদস্য তাঁহার নাম রেজিস্ট্রেশনের প্রথম বৎসর হইতে ক্রমাগতভাবে ১৫ (পনের) বৎসর বার্ষিক ফি প্রদান করিয়া থাকিলে তিনি আমরণ বা ইস্তফা প্রদান না করা পর্যন্ত আর কোনো ফি প্রদান না করিয়াই রেজিস্টার্ড গ্রাজুয়েট হিসাবে সুযোগসুবিধা ভোগ করিতে পারিবেন; এবং (খ) বকেয়া ফি পরিশোধ না করিবার কারণে কাহারও নাম রেজিস্টার্ড গ্রাজুয়েটদের তালিকা হইতে বাদ দেওয়া হইলে, তিনি এককালীন নির্ধারিত ফি পরিশোধ করিয়া আজীবন সদস্যরূপে রেজিস্টার্ড হইতে পারিবেন। (৪) কোনো রেজিস্টার্ড গ্রাজুয়েট তাঁহার প্রদেয় বার্ষিক ফি শিক্ষা-বৎসরের যে কোনো সময়ে প্রদান করিতে পারিবেন; তবে সংবিধির বিধান দ্বারা নির্ধারিত তারিখের মধ্যে তিনি কোনো শিক্ষা- বৎসরের বকেয়া ফি প্রদানে ব্যর্থ হইলে, তিনি সংশ্লিষ্ট শিক্ষাবৎসরে রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটের অধিকার প্রয়োগ বা সুযোগসুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন না এবং তাঁহার নাম উক্ত তালিকা হইতে বাদ দেওয়া হইবে। (৫) কোনো রেজিস্টার্ড গ্রাজুয়েট কোনো শিক্ষা-বৎসরে প্রদেয় বার্ষিক ফি প্রদানে ব্যর্থ হইলে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের তালিকা হইতে তাঁহার নাম বাদ দেওয়া হইবে: তবে শর্ত থাকে যে, তিনি পরবর্তী শিক্ষা-বৎসরে রেজিস্টার্ড গ্রাজুয়েট হিসাবে পুনরায় তালিকাভুক্ত হইতে পারিবেন যদি তিনি, পুনঃতালিকাভুক্তির বৎসর পর্যন্ত সকল বকেয়া ফি পরিশোধ করেন। (৬) সংবিধির বিধান দ্বারা নির্ধারিত ফর্মে রেজিস্টার্ড গ্রাজুয়েট হিসাবে পুনঃতালিকাভুক্ত বা পুনঃভর্তির জন্য আবেদন করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, নির্ধারিত ফি প্রদান করা না হইলে, পুনঃতালিকাভুক্তি বা পুনঃভর্তির কোনো আবেদন গ্রহণ করা হইবে না। (৭) গ্রাজুয়েটদের নিবন্ধন বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিম্নে বর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক নিষ্পত্তি করা হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ইহার একজন সদস্য; এবং (গ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ইহার ১ (এক) জন সদস্য। (৮) উপ-ধারা (৭) এর অধীন গঠিত কমিটির কার্যপদ্ধতি তৎকর্তৃক স্থিরীকৃত হইবে। (৯) নিবন্ধন বা রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল বিরোধ নিষ্পত্তিতে উপধারা (৭) এর অধীন গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হইবে। (১০) রেজিস্টার্ড গ্রাজুয়েটগণ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করিবার অধিকারী হইবেন। অন্যান্য কর্মচারীগণ সংবিধির বিধান দ্বারা নির্ধারিত এবং
তফসিল, ক্রমিক ১৪
১৪। অন্যান্য কর্মচারীগণের কর্তব্য। সিন্ডিকেট ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করিবেন। (১)
তফসিল, ক্রমিক ১৫
১৫। অবসর। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ৬৫ (পয়ঁষট্টি) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন। (২) বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী ৬০ (ষাট) বৎসর বয়স পূর্তিতে অবসর গ্রহণ করিবেন। (৩) সরকার কর্তৃক সময় সময় জারিকৃত এতৎসংক্রান্ত আদেশ প্রাধান্য পাইবে। কর্তৃপক্ষ,
তফসিল, ক্রমিক ১৬
১৬। সভার কোরাম। কমিটি বা সংস্থার সভার কোরাম অন্য কোনোভাবে নির্ধারণ করা না হইয়া থাকিলে, প্রত্যেক কর্তৃপক্ষ, কমিটি বা সংস্থার সভায় উহার মোট সদস্য সংখ্যার অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্যের উপস্থিতি দ্বারা সংশ্লিষ্ট সভার কোরাম হইবে এবং এই বিষয়ে প্রত্যেক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা হিসাবে গণনা করা হইবে। অ্যাকাডেমিক
তফসিল, ক্রমিক ১৭
১৭। শিক্ষাক্রম। কাউন্সিল আইন ও সংবিধির বিধান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম প্রবিধান দ্বারা নির্ধারণ করিবে। কোনো
তফসিল, ক্রমিক ১৮
১৮। বিশেষ আর্থিক সহায়তা। কর্মচারী চাকরির মেয়াদ ৫ (পাঁচ) বৎসর পূর্ণ হইবার পূর্বে যদি তিনি স্বাস্হ্যগত কারণে অক্ষম হইয়া পড়েন, অথবা তাহার মৃত্যু হয় সেক্ষেত্রে তিনি যত বৎসর চাকরি করিয়াছেন উহার প্রতি পূর্ণ বৎসর কিংবা উহার অংশ বিশেষের জন্য ৩ (তিন) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, তাহার মাসিক সর্বশেষ আহরিত মূল বেতনের হার অনুযায়ী, তিনি অথবা তাহার পরিবার এককালীন বিশেষ আর্থিক সহায়তা হিসাবে প্রাপ্য হইবেন । (১)
তফসিল, ক্রমিক ১৯
১৯। অবসরভাতা। কোনো কর্মচারী অন্যূন ৫ (পাঁচ) বৎসর চাকরি করিবার পর অবসর গ্রহণ বা স্বেচ্ছায় অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে অথবা তাহার মৃত্যু হইলে বা পদ অবলুপ্তির কারণে তাহার চাকরির অবসান ঘটিলে, অনুরূপ ক্ষেত্রে কোনো কর্মচারী সম্পর্কে সরকার, সময় সময়, অবসরভাতার যে হার নির্ধারণ করে সেই হারে তাহাকে বা তাহার মৃত্যু হইলে, তাহার পরিবারকে অবসরভাতা প্রদান করা হইবে। (১)
তফসিল, ক্রমিক ২০
২০। সাধারণ ভবিষ্য তহবিল। বিশ্ববিদ্যালয় উহার কর্মচারীদের জন্য নিজ অর্থে একটি সাধারণ ভবিষ্য তহবিল গঠন করিবে এবং কর্মচারীগণ নিজ অর্থে উপ-অনুচ্ছেদ (২) এর বিধান মোতাবেক উক্ত তহবিলে চাঁদা প্রদান করিবেন। (২) সরকার কর্তৃক উহার কর্মচারীদের ভবিষ্য তহবিল সম্পর্কে প্রণীত বিধি, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এই
তফসিল, ক্রমিক ২১
২১। সংবিধির ব্যাখ্যা। সংবিধির কোনো বিধানের ব্যাখ্যার প্রয়োজন দেখা দিলে বিষয়টির উপর সিন্ডিকেটের প্রতিবেদনসহ উহা আচার্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং এতদ্বিষয়ে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। কে, এম, আব্দুস সালাম সচিব । মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত। মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,
সূচিপত্র দেখুন: [পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২২