Skip to content

বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২

ধারা ১০মহাপরিচালক

বলবৎ

ধারা ১০

10. মহাপরিচালক (১) জাদুঘরের একজন মহাপরিচালক থাকিবেন। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক জাদুঘরের প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি এই আইন ও তদধীন প্রণীত বিধি, প্রবিধানের বিধানাবলি সাপেক্ষে - (ক) পর্ষদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) জাদুঘরের তহবিল তত্ত্বাবধান করিবেন; (গ) পর্ষদের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করিবেন; এবং (ঘ) পর্ষদ কর্তৃক, সময় সময়, তাহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্যপদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিতে পারিবেন।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২