বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২
ধারা ১৩জনবল নিয়োগ
বলবৎ
ধারা ১৩
13. জনবল নিয়োগ (১) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, জাদুঘরের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য, সরকার কর্তৃক নিযুক্ত উপসচিবের নিম্নে নহে এমন একজন পরিচালকসহ অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক জনবল থাকিবে। (২) জনবলের নিয়োগ এবং চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।