Skip to content

বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২

ধারা ৩জাদুঘর প্রতিষ্ঠা

বলবৎ

ধারা ৩

3. জাদুঘর প্রতিষ্ঠা (১) Bangladesh Jatiya Jadughar Ordinance, 1983 (Ordinance No. LIII of 1983) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Jatiya Jadughar এই আইনের অধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর নামে এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) জাদুঘর একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, জাদুঘরের স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

End of ধারা ৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২