Skip to content

বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২

ধারা ৫জাদুঘরের কার্যাবলি

বলবৎ

ধারা ৫

5. জাদুঘরের কার্যাবলি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাদুঘরের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) পুরাতাত্ত্বিক নিদর্শন, শিল্পকলা ও সাহিত্যের নিদর্শন, জাতিতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক নিদর্শন, বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম সংশ্লিষ্ট নিদর্শন, স্মৃতিচিহ্ন ও ঘটনা, উদ্ভিজ্জ ও প্রাণিজ নমুনা, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং মানবসৃষ্ট নিদর্শন, বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড, শ্রুতি-চিত্রণ (audio-visual) ভিত্তিক প্রামাণ্য দলিল এবং বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংশ্লিষ্ট বস্তু ও নিদর্শন অনুসন্ধান, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শন; (খ) সংগৃহীত সকল নিদর্শনের তালিকা প্রণয়ন ও প্রকাশ; (গ) বিশ্বসভ্যতা সংশ্লিষ্ট বস্তুগত এবং অবস্তুগত বিভিন্ন নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শন; (ঘ) সাময়িকী, পত্রিকা, গ্রন্থ, সংকলন, ডিজিটাল প্রতিকৃতি, ভার্চুয়াল জাদুঘর, চলচ্চিত্রিক নিদর্শন, দেখনচিত্র (viewcard), পোস্টার এবং নিদর্শনের অনুকৃতি (replica) তৈরি প্রকাশ, প্রচার, দেশি-বিদেশি প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণ, বিনিময় ও বিপণন; (ঙ) বাংলাদেশের সাংস্কৃতিক, সাহিত্যিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্যভিত্তিক প্রদর্শনী সম্মেলন, বক্তৃতামালা, সেমিনার এবং সভার আয়োজন; (চ) সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য বিষয়ক শিক্ষামূলক কর্মকাণ্ড সম্পৃক্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে নিদর্শন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার নিমিত্ত উৎসাহ প্রদান, জাদুঘরমনস্ক প্রচারণা এবং জাদুঘরবান্ধব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণ ও স্বীকৃতি প্রদান বা, প্রযোজ্য ক্ষেত্রে, ঐতিহ্য পদক প্রদান; (ছ) দেশের সকল জাদুঘর ও সংগ্রহশালা এবং ঐতিহ্য সংরক্ষণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানায় বা নিয়ন্ত্রণে রক্ষিত সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্যের নিদর্শনের হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য জরিপ পরিচালনা এবং জরিপের তথ্য গবেষকদের ব্যবহার করিবার জন্য উক্ত নিদর্শন সংশ্লিষ্টদের দায়িত্বে রাখিয়া কেন্দ্রীয়ভাবে জাদুঘরের তথ্যভাণ্ডারে নিবন্ধীকরণ; (জ) জাদুঘরের বিশেষায়িত বা গবেষণামূলক কর্মকাণ্ডে অথবা জরুরি প্রয়োজনে সহায়তাকল্পে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানকে নিয়োজিতকরণ এবং তাহাদের সম্মানি, পারিশ্রমিক বা অনুদান প্রদান; (ঝ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারের পূর্বানুমোদনক্রমে, মেধাবী বা বিশেষজ্ঞ বিনিময় কর্মসূচি (Scholar Exchange Programme), প্রশিক্ষণ বা অনুরূপ কোনো কর্মকাণ্ড সম্পাদনের জন্য কোনো দেশি, বিদেশি জাদুঘর বা আন্তর্জাতিক কোনো সংস্থার সহিত সমঝোতা-স্মারক বা চুক্তি সম্পাদন; এবং (ঞ) সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন এবং প্রয়োজনীয় অন্য যে কোনো কার্য সম্পাদন।

End of ধারা ৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২