Skip to content

বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২

ধারা ৮পর্ষদ এর সভা

বলবৎ

ধারা ৮

8. পর্ষদ এর সভা (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) পর্ষদের সভার তারিখ, সময় ও স্থান সভাপতির সহিত আলোচনাক্রমে, মহাপরিচালক কর্তৃক নির্ধারিত হইবে। (৩) প্রতি ৪ (চার) মাসে পর্ষদের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে : তবে শর্ত থাকে যে, অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশ সদস্যের লিখিত অনুরোধের প্রেক্ষিতে সভাপতি পর্ষদের বিশেষ সভা আহবান করিতে পারিবেন। (৪) সভাপতি পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে সভাপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিবেন। (৫) পর্ষদের সভার কোরামের জন্য উহার মোট সদস্য এর অন্যূন ৫০ (পঞ্চাশ) শতাংশের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৬) পর্ষদের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে উক্ত সভার সভাপতির একটি নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে। (৭) পর্ষদ উহার কোনো সভায় কোনো আলোচ্য বিষয়ে বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ যে কোনো বিশেষজ্ঞ বা পরামর্শককে আমন্ত্রণ জানাইতে পারিবে এবং উক্ত ব্যক্তি সভায় আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন, তবে ভোট প্রদানের কোনো ক্ষমতা তাহার থাকিবে না। (৮) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে পর্ষদের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না। (৯) পর্ষদের প্রত্যেক সভার কার্যবিবরণী রেকর্ডভুক্তকরণ, সংরক্ষণ, সদস্যগণের নিকট প্রেরণ এবং পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করিতে হইবে।

End of ধারা ৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২