Skip to content

বয়লার আইন, ২০২২

ধারা ১৪বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানের তালিকাভুক্তি

বলবৎতৃতীয় অধ্যায় বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি

তৃতীয় অধ্যায় বয়লার পরিচালনা লাইসেন্স, বয়লারের প্রকারভেদ, তালিকাভুক্তি, ইত্যাদি

ধারা ১৪

14. বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানের তালিকাভুক্তি (১) বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানকে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের তালিকাভুক্ত হইতে হইবে। (২) প্রধান বয়লার পরিদর্শক, বোর্ডের অনুমোদনক্রমে, উপ-ধারা (১) এ বর্ণিত প্রতিষ্ঠানসমূহ তালিকাভুক্ত করিবেন। (৩) তালিকাভুক্তির যোগ্যতা, পদ্ধতি ও ফি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) উপ-ধারা (১) এ বর্ণিত তালিকা, সময় সময়, হালনাগাদপূর্বক সংরক্ষণ ও প্রকাশ করিতে হইবে। (৫) প্রধান বয়লার পরিদর্শক নির্মাণকালীন যে কোনো বয়লার পরিদর্শন ও প্রত্যয়ন করিতে পারিবেন।

End of ধারা ১৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বয়লার আইন, ২০২২