Skip to content

বয়লার আইন, ২০২২

ধারা ২৮বয়লার দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত

বলবৎষষ্ঠ অধ্যায় বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি

ধারা ২৮

28. বয়লার দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত (১) যদি বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা ঘটে, তাহা হইলে উহার ব্যবহারকারীকে দুর্ঘটনা ঘটিবার পর তাৎক্ষণিকভাবে প্রধান বয়লার পরিদর্শক বা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট লিখিতভাবে উক্ত দুর্ঘটনার তথ্য বা সংবাদ প্রদান করিতে হইবে। (২) উক্ত সংবাদ বা তথ্য প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক ২৪ (চবিবশ) ঘণ্টার মধ্যে সরেজমিনে বয়লারটি পরিদর্শনপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন পেশ করিবেন। (৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানিতে চাহিবেন সংশ্লিষ্ট ব্যক্তি উহা প্রদান করিতে বাধ্য থাকিবেন। (৪) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক একটি তদন্ত কমিটি গঠন করিবেন এবং উক্ত কমিটি তদন্তপূর্বক তাহার নিকট সুপারিশ পেশ করিবে।

End of ধারা ২৮. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বয়লার আইন, ২০২২