Skip to content

বয়লার আইন, ২০২২

ধারা ৩১প্রশাসনিক জরিমানা ও জরিমানা আরোপের ক্ষমতা

বলবৎসপ্তম অধ্যায় প্রশাসনিক জরিমানা, আপিল ও ফি আদায়, ইত্যাদি

সপ্তম অধ্যায় প্রশাসনিক জরিমানা, আপিল ও ফি আদায়, ইত্যাদি

ধারা ৩১

31. প্রশাসনিক জরিমানা ও জরিমানা আরোপের ক্ষমতা (১) প্রধান বয়লার পরিদর্শক উপ-প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে, কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া, অনধিক ১ (এক) লক্ষ টাকা এবং উক্তরূপ লঙ্ঘনের পুনরাবৃত্তিতে দ্বিগুণ প্রশাসনিক জরিমানা আরোপ করিতে পারিবেন, যথা:- (ক) কোনো বয়লার ব্যবহারের সনদ নবায়ন ব্যতীত ব্যবহার; (খ) কোনো নিবন্ধিত বয়লার নির্ধারিত সর্বোচ্চ কার্যকরী চাপ অপেক্ষা অধিক চাপে ব্যবহার বা বয়লারের নিরাপত্তা ভাল্‌ভ এইরূপে পরিবর্তন (temper) করা, যাহার ফলে উহা নির্ধারিত সর্বোচ্চ কার্যকরী চাপে ব্যবহার করা সম্ভব না হয়; (গ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যতীত অন্য কাহারো দ্বারা বয়লার পরিচালনা; (ঘ) বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা নিয়ন্ত্রণ ব্যতিরেকে উহা ব্যবহার; এবং (ঙ) এই আইন বা বিধি দ্বারা অপরাধ হিসাবে চিহ্নিত করা হয় নাই এইরূপ কোনো কার্য সংঘটন। (২) এই ধারার অধীন আরোপিত ও আদায়কৃত প্রশাসনিক জরিমানার অর্থ সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা করিতে হইবে।

End of ধারা ৩১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বয়লার আইন, ২০২২