মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২
ধারা ২০ডক, মুরিং, অ্যাংকরেজ, ইত্যাদি হইতে জাহাজ ও যন্ত্রপাতি স্থানান্তর
তৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা
ধারা ২০
20. ডক, মুরিং, অ্যাংকরেজ, ইত্যাদি হইতে জাহাজ ও যন্ত্রপাতি স্থানান্তর (১) কর্তৃপক্ষ লিখিত নোটিশ দ্বারা উহার অধীন ডক, পিয়ার, বার্থ, টার্মিনাল, মুরিং, অ্যাংকরেজ, অথবা অন্য কোনো স্থান হইতে জাহাজ বা যন্ত্রপাতি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে অপসারণ করিবার জন্য ইহার স্বত্বাধিকারী মাস্টার বা এজেন্টকে নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে যদি উহার স্বত্বাধিকারী মাস্টার বা এজেন্ট উক্ত জাহাজ অপসারণ করিতে ব্যর্থ হন, তাহা হইলে কর্তৃপক্ষ ধারা ২১ অনুযায়ী নির্ধারিত হারে মাশুল আরোপ করিতে পারিবে যাহা উক্ত জাহাজের স্বত্বাধিকারী, মাস্টার বা এজেন্ট পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। (৩) যদি কোনো জাহাজের মালিক, মাস্টার বা এজেন্ট উপ-ধারা (১) এর অধীন নির্দেশের পরিপ্রেক্ষিতে জাহাজ নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করিতে ব্যর্থ হন, তাহা হইলে কর্তৃপক্ষ উক্ত জাহাজ ও যন্ত্রপাতি তদ্কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অপসারণ করিতে পারিবে এবং উক্তরূপে কোনো জাহাজ অপসারণ করা হইলে উহার অপসারণ বাবদ যে অর্থ ব্যয়িত হইবে উক্ত ব্যয়িত অর্থের দ্বিগুণ অর্থ সংশ্লিষ্ট জাহাজের স্বত্বাধিকারী মাস্টার বা এজেন্টের নিকট হইতে আদায়যোগ্য হইবে।