Skip to content

মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

ধারা ৩১নিলামের মাধ্যমে মাশুল, ইত্যাদি আদায়

বলবৎচতুর্থ অধ্যায় ফি, মাশুল, ইজারা, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ফি, মাশুল, ইজারা, ইত্যাদি

ধারা ৩১

31. নিলামের মাধ্যমে মাশুল, ইত্যাদি আদায় (১) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এই আইন বা তদধীন প্রণীত বিধি অনুযায়ী কর্তৃপক্ষের ফি, টোল, রেইট, মাশুল বা ক্ষতিপূরণ অনাদায়ি থাকিলে কর্তৃপক্ষ উহার নিয়ন্ত্রণাধীন পণ্য নিলামের মাধ্যমে বিক্রয় করিয়া অর্থ আদায় করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন আদায়কৃত অর্থ অপর্যাপ্ত হইলে কর্তৃপক্ষ ধারা ২৩ এ বর্ণিত পদ্ধতি অনুসরণে অবশিষ্ট পাওনা আদায় করিতে পারিবে।

End of ধারা ৩১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২