মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২
ধারা ৯কমিটি গঠন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কমিটি, ইত্যাদি
ধারা ৯
9. কমিটি গঠন কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালনে সহায়তা প্রদানের জন্য, প্রয়োজনে, উহার যে কোনো সদস্য, কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন এবং এইরূপ কমিটির দায়িত্ব ও কার্যাবলি নির্ধারণ করিতে পারিবে।