Skip to content

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

ধারা ২৭ফ্রেইট বিষয়ে জাহাজের মালিকের পূর্বস্বত্ব

বলবৎচতুর্থ অধ্যায় ফি, মাশুল, ইজারা, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ফি, মাশুল, ইজারা, ইত্যাদি

ধারা ২৭

27. ফ্রেইট বিষয়ে জাহাজের মালিকের পূর্বস্বত্ব (১) কোনো জাহাজের মালিক বা মাস্টার জাহাজ হইতে বন্দরের ডক বা পিয়ারে পণ্য নামানোর সময় বা পূর্বে এই মর্মে কর্তৃপক্ষকে যদি নোটিশ প্রদান করেন যে, উক্ত পণ্যের ভাড়া, প্রাইমেজ বা জেনারেল অ্যাভারেজ বাবদ অর্থ অনাদায়ি রহিয়াছে তাহা হইলে উক্ত পণ্যের উপর জাহাজের মালিক বা মাস্টারের পূর্বস্বত্ব বজায় থাকিবে এবং এইরূপ দাবি পণ্যের মালিক কর্তৃক পরিশোধিত হইবার পর উক্ত পূর্বস্বত্ব অবসায়িত (discharge) হইবে । (২) উপ-ধারা (১) এর অধীন পণ্যের ভাড়া, প্রাইমেজ বা জেনারেল অ্যাভারেজ বাবদ অর্থ পণ্যের মালিক কর্তৃক পরিশোধিত হইবার পর এবং কর্তৃপক্ষ জাহাজের মালিক বা মাস্টার হইতে পূর্বস্বত্ব অবসায়নের পুনঃনোটিশ প্রাপ্তি সাপেক্ষে, পণ্যের মালিককে পণ্য খালাস বা স্থানান্তরের অনুমতি প্রদান করিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন পূর্বস্বত অবসায়িত (discharge) না হওয়া পর্যন্ত উক্তরূপ পণ্য কর্তৃপক্ষের ওয়্যারহাউজ বা শেডে রাখিতে হইবে: তবে শর্ত থাকে যে, শুল্ক কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে, পণ্যের মালিকের ঝুঁকি এবং খরচে উক্তরূপ পণ্য অন্য কোনো ওয়্যারহাউজে বা শেডে রাখা যাইবে ।

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২